সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশনের নির্ধারিত নতুন দরে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৫৮৫ টাকায়। এর আগে এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এ ছাড়া বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে বিইআরসি। নতুন তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা।
১৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৮২ টাকা। ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে কমিশন।
বিইআরসি জানিয়েছে, নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
