আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠকের পর এক ব্রিফিংয়ে তারা এ আশ্বাসের কথা জানান।
ব্যবসায়ী নেতারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর তারা জানান, মঙ্গলবার থেকে চাহিদামাফিক সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়িক সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়। একই সঙ্গে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করা হয়, সেটিও তারা চান।
