জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ বিতর্কের এ অধিবেশনে এটি তাঁর প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিনের বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখছেন। তাঁর ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভাষণে প্রধানমন্ত্রী বাংলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরছেন। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্রের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন।
