প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়। সভায় অনুমোদনের জন্য মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সভা শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
সভায় উত্থাপিত ১১টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সেগুলোর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষ হওয়ার পর পরিকল্পনা কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবারের একনেক সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে। তবে সভা শেষ হওয়ার আগে প্রকল্পগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে না।
