সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে শুক্রবার বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আসন্ন জাতিসংঘ সফর নিয়ে বৈঠকে আলোচনা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফর এবং এ সফরসংক্রান্ত বিভিন্ন বিষয় বৈঠকে উঠে আসতে পারে।
এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা তিনি শুনেছেন।
