দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের অধিকার।
সেমিনারে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জুবাইদা রহমান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব
স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে থাকা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।
তার ভাষ্য, দক্ষ চিকিৎসকদের পাশাপাশি বিদ্যমান চিকিৎসা প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে।
এ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন জুবাইদা রহমান। তিনি বলেন, সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।
