আগামী নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নভেম্বর মাসকে লক্ষ্য করে ইসি কাজ এগিয়ে নিচ্ছে বলে জানান আব্দুর রহমানেল মাছউদ। তাঁর মতে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—এই ছয় মাস নির্বাচনের উপযুক্ত সময়। তবে এ সময়ের মধ্যে পূজা, রমজান ও ঈদের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আয়োজনের বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নভেম্বর মাসকে লক্ষ্য ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় কমিশনের পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।
ইসি জানিয়েছে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ধর্মীয় ও জাতীয় বিভিন্ন আয়োজনের সময় বাদ দিয়ে নির্বাচন পরিচালনার পরিকল্পনা করা হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছরের মধ্যে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে আয়োজনের নীতিগত সিদ্ধান্তের কথা এবার জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
