বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পুনরায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হবে।
এর আগে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। শিক্ষা বোর্ড জানায়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় থাকা পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলার পরীক্ষার্থীরা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় পরীক্ষায় অংশ নেবেন।
