জাতীয় নজরুল সমাজ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সহ-প্রধান সম্পাদক,জিবি মেম্বার, এফবিসিসিআই জনাব আজাদ ইসলাম গত ৫ জুলাই কিডনিতে পাথর অপসারনের জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল (পিজি হসপিটাল কেবিন ব্লক রুম নাম্বার ২১৮ ভর্তি আছেন প্রফেসর ডা এটিম আমানুল্লাহ স্যারের তত্বাবধানে। আগামী বুধবার অপারেশন হবার কথা আছে সবাই দোয়া করবেন। হসপিটালের উপ- পরিচালক জনাব সাইফুল ইসলাম সার্বক্ষণিক সহযোগিতা করছেন, যারা দেখতে এসেছেন, দোয়া করছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার আকস্মিক অসুস্থতায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।দৈনিক শীর্ষ অপরাধ পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন সবাই আজাদ ইসলামের জন্য দোয়া করেন—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।
