আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে বিভিন্ন মুদ্রার বিনিময় হারে পরিবর্তন অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) আন্তঃব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৫৮ পয়সা।
ব্যাংকিং খাতের সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ধাপে ধাপে ডলারের দাম সমন্বয় করা হচ্ছে। এ মাসের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় মূল্য ১৩ পয়সা এবং সর্বোচ্চ মূল্য ১৫ পয়সা বৃদ্ধি পায়। চলতি সপ্তাহে ডলারের দাম আরও প্রায় ৫০ পয়সা বেড়েছে।
তথ্য অনুযায়ী, গত মাসে আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য ১২২ টাকা ৮৫ পয়সায় স্থির ছিল। তবে চলতি মাসে তা বেড়ে ১২৩ টাকা ৫৮ পয়সায় পৌঁছেছে।
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
| মুদ্রার নাম | বাংলাদেশি টাকা |
|---|---|
| মার্কিন ডলার (USD) | ১২৩ টাকা ৫৮ পয়সা |
| ইউরো (EUR) | ১৪১ টাকা ৩৬ পয়সা |
| ব্রিটিশ পাউন্ড (GBP) | ১৬৬ টাকা ২৫ পয়সা |
| কানাডিয়ান ডলার (CAD) | ৮৮ টাকা ১২ পয়সা |
| অস্ট্রেলিয়ান ডলার (AUD) | ৮৬ টাকা ২৫ পয়সা |
| চাইনিজ ইয়েন | ১৮ টাকা ২৩ পয়সা |
| সিঙ্গাপুর ডলার (SGD) | ৯৫ টাকা ৬৪ পয়সা |
| ভারতীয় রুপি (INR) | ১ টাকা ২৮ পয়সা |
| মালয়েশিয়ান রিঙ্গিত (MYR) | ৩০ টাকা ০৯ পয়সা |
| সৌদি রিয়াল (SAR) | ৩২ টাকা ৭৭ পয়সা |
| কাতারি রিয়াল (QAR) | ৩৩ টাকা ৭২ পয়সা |
| কুয়েতি দিনার (KWD) | ৩৯৮ টাকা ০১ পয়সা |
| সংযুক্ত আরব আমিরাতের দিরহাম (AED) | ৩৩ টাকা ৫৩ পয়সা |
তবে ব্যাংক ও মানি এক্সচেঞ্জভেদে এসব হার পরিবর্তিত হতে পারে।
আর্থিক খাতসংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি এবং প্রবাসী আয় বৃদ্ধির কারণে খোলাবাজার ও আনুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান আগের তুলনায় কমেছে। তবে আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য কিছুটা বেড়েছে, যা আমদানিকারক ও ব্যবসায়ীদের ব্যয় বাড়াতে পারে।
