ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে দেশীয় পণ্যের মেলা ‘সুতোর গল্প: শারদীয় উৎসব’। ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ মেলায় প্রায় ৫০টি ব্র্যান্ড, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। সুপরিচিত ব্র্যান্ডের পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তারাও এতে অংশ নিচ্ছেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শিল্প লোক, পোশাক বাই তাননাস, মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটস, কইন্যা, কালিন্দী, সিগনেট, সুতলি, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিণীতা ফ্যাশন, তানি’স বাংলাদেশ, ঋতি, মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, মুনমুন’স, সরলা, অয়ন ক্র্যাফটস, পৌরাণিক, বেনে বউ, নিপুণ ক্র্যাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্র্যাফট পান্ডা ও দীঘলসহ বেশ কয়েকটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
এ ছাড়া খুঁত, যথা শিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি’স এ্যাটায়ার, আর্টজেনিকস বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস, দেশাল, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, কে ক্র্যাফট, সাদাকালো, কাপড়-ই-বাংলা ও অন্যরকমসহ আরও প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
এর আগে রোজার ঈদ সামনে রেখে গত ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি আয়োজিত ‘সুতোর গল্প’ মেলাতেও সাড়া পাওয়া গিয়েছিল। এবারও দেশীয় পণ্যের ব্র্যান্ড ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে এ মেলা।
