নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ আধুনিকায়ন কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নৌবাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
