জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি এম আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।
সোমবার দেওয়া এক শোকবার্তায় দলটি জানায়, মনিরা শারমিনের বাবার মৃত্যুতে এনসিপি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মনিরা শারমিন ও তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য কামনা করা হয়।
এ ছাড়া ডি এম আব্দুল মতিনের জন্য দোয়া করতে দলীয় নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
