জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেন আসিফ মাহমুদ। তার আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন করে নির্বাচন কমিশন।
এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হলো।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
