মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্তি নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে না। ইয়াবা বা গাঁজা সেবনের অভিযোগও কেউ করতে পারবেন না। একইভাবে ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেট দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে।
দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলে অভিযোগ করেন তিনি।
