মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় করা যাবে না।
