ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের লাকর্নোভ পার্কে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের পরিবারের সদস্যদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন পরিবারের সদস্যরা অংশ নেন।
ফ্যামিলি ডে উপলক্ষে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে শিশু-কিশোররা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।
খেলাধুলা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী প্রীতিভোজসহ বিভিন্ন আয়োজন ছিল।
ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা এবং সাংবাদিক জুনেদ ফারহান, মাসুদ আহমেদ ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলামের পরিচালনায় বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
খেলাধুলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাউন্সিলর তানিয়া তনু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, সাংবাদিক আবুল কালাম মামুন, জুনেদ ফারহান, মাজহারুল ইসলাম, মাসুদ আহমেদ, মোহাম্মদ দুলাল মিয়াসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই ছিল ফ্যামিলি ডে আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
