মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কনা ছাতিয়ান মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।
পরিবারের স্বজন লিটন হোসেন জানান, কনা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
