ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও তেল পরিবহনে সংকট তৈরি হয়েছে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, নিজেদের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতির অর্থনৈতিক বোঝা বিশ্বের অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই এসব অভিযোগ করেন।
ইসমাইল বাঘেই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খোলা ছিল।
তার দাবি, এরপর যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ হয়েছে। এর প্রভাব বিশ্ববাজারেও পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রই এই সংঘাত শুরু করেছে। তবে যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ক্ষতির দায় এখন বিশ্বের অন্যান্য দেশের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
এক্সের পোস্টে তিনি আরও দাবি করেন, সংঘাতের কারণে সৃষ্ট সংকটের জন্য ইরানকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের কারণে তেল পরিবহন ব্যাহত হওয়া এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
