যুক্তরাজ্যে ৩০ বছর বয়সী শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ; আদালতে অভিযোগ অস্বীকার করেছেন তিনি
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষিকা শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের পর ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে নিজের বাড়িতে উইম্বলডন টেনিস খেলা দেখার সময় তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়।
অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রনওয়েন জেমস। তিনি ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, প্রথমে ওই শিক্ষার্থী জেমসের সঙ্গে স্ন্যাপচ্যাটে যুক্ত হতে চাইলে তিনি এতে রাজি হননি। পরে জেমস নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন।
এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। প্রসিকিউশনের দাবি, একপর্যায়ে সেই যোগাযোগ ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, প্রথমে ওই শিক্ষার্থী ও জেমস বাইরে দেখা করেন। পরে তারা গাড়িতে অন্তরঙ্গ হন। এরপর শিক্ষার্থী জেমসের বাড়িতে যান এবং সেখানে একসঙ্গে টেলিভিশনে উইম্বলডন টেনিস খেলা দেখেন।
আদালতে জানানো হয়, সেখানেই তারা পরস্পরকে চুম্বন ও স্পর্শ করেন এবং পরে যৌন সম্পর্কে জড়ান বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, জেমস ওই কিশোরকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন। এমনকি তার সঙ্গে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া একান্ত সময় ওই কিশোরকে তাকে ‘মিস’ বলে ডাকতে বলতেন বলেও আদালতে অভিযোগ করা হয়।
ওই শিক্ষার্থী জানিয়েছে, শুরুতে তার কাছে সম্পর্কটি ভালো মনে হয়েছিল। পরে সে বুঝতে পারে, শিক্ষিকা ধীরে ধীরে তাকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে গিয়েছিলেন।
তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, মামলাটি নিয়ে আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে এসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
