ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। ২০ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আলপি আক্তার। এরপর ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে জর্ডানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও গোল করেছিলেন আলপি। ওই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে জয় পেয়েছিল। ফলে দুই প্রস্তুতি ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে।
জর্ডান সফরে ম্যাচের পাশাপাশি অনুশীলনেও গুরুত্ব দেওয়া হয়েছে দলের প্রস্তুতিতে। অনুশীলনে ওয়ার্ম-আপ, পজেশন গেম ও সেট-পিস নিয়ে কাজ করেছে বাংলাদেশ দল। মাঠের খেলায়ও ফুটবলারদের দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে।
এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের আগে জর্ডানের বিপক্ষে টানা দুই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
