ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পর দেশটির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা থেকে সরে এসেছে ইরান। তেহরান জানিয়েছে, হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পর সেই পরিকল্পনা বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত জুলাইয়ের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজটির একজন কর্মী নিহত হন। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং ইরান সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করে।
পরবর্তীতে ইউক্রেনের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং ইরান পূর্বনির্ধারিত হামলার পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নেয়। সূত্র: মিডল ইস্ট আই।
