আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মন্তব্য করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন।
বুধবার (১৫ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে রসিকতাপূর্ণ মন্তব্য হিসেবে দেখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি পরীমণির আগ্রহ নতুন নয়। চলমান টুর্নামেন্টজুড়ে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে নিয়ে পোস্ট করেছেন। গত ১২ জুলাই এক পোস্টে তিনি শুধু “উইন” শব্দটি লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিনে আরেকটি পোস্টে ফুটবলকে নিজের ভালোবাসা হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজি ব্যবহার করেন।
শুধু নিজেই নন, নিজের সন্তানকেও আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ছেলের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, তার ছেলে আর্জেন্টিনা দলের বড় ভক্ত।
আর্জেন্টিনার সম্ভাব্য সাফল্যকে ঘিরে পরীমণির সাম্প্রতিক এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই বিষয়টিকে বিনোদনমূলক ও মজার ঘটনা হিসেবে দেখছেন।
