ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট যুক্তরাজ্যে দীর্ঘদিনের সঙ্গী, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইশমাইলকে বিয়ে করেছেন। কয়েকদিনের জল্পনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
অভিনেত্রী জেনিফার উইনগেট ও তার দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইশমাইল গত ১৬ জুলাই যুক্তরাজ্যে একান্ত পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল।
বিয়ের আগে জেনিফারের সাদা গাউনের ট্রায়ালের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে তখন কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
শনিবার সন্ধ্যায় জেনিফার তার বিয়ের প্রথম ছবিগুলো প্রকাশ করেন। পরে আরও কয়েকটি নতুন ছবি পোস্ট করেন, যেখানে তাকে নবদম্পতির সুখের মুহূর্তে দেখা যায়।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে উইলিয়ামের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, জেনিফারের বধূসাজ, সিঁড়ি বেয়ে নামার দৃশ্য এবং বাবাকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত ধরা পড়ে।
এর আগে একটি ভিডিও মন্টাজও শেয়ার করেন তিনি। সেখানে চার্চে বিয়ের শপথ বিনিময় এবং ফটোশুটের বিভিন্ন দৃশ্য দেখা যায়। ভিডিওর শেষে লেখা ছিল,
পোস্টের ক্যাপশনে জেনিফার লিখেছেন,
উইলিয়াম ইশমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন ফাইন্যান্স পেশাজীবী। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০২২ সাল থেকে MHC Digital Group-এ Director of Business Development and Trading হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই বরাবর নীরবতা বজায় রেখেছিলেন।
এর আগে জেনিফার উইনগেট টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
নতুন জীবনের সূচনায় জেনিফার ও উইলিয়ামকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্ত ও সহকর্মীরা।
