মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সমালোচনা করে তিনি অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ এ অভিযোগ করেন। তিনি বলেন, একটি নবদম্পতির জীবনের নতুন শুরুর উদযাপনের দিন ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে ইরান পর্যন্ত বোমা হামলায় নিরীহ নারী ও শিশু নিহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রামিরেজ মার্কিন কংগ্রেসকে যুদ্ধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্প ও হেগসেথের কর্মকাণ্ড উপেক্ষা না করে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাসের মাধ্যমে কংগ্রেসের ক্ষমতা পুনরুদ্ধারের দাবি জানান তিনি।
তার ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে চলমান যুদ্ধ বন্ধের পথ তৈরি করা প্রয়োজন।
সূত্র: মিডল ইস্ট আই
