ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখা উচিত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি কিংবা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের পর্দা করে আসা উচিত বলে তিনি মনে করেন।
তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে বিভিন্নজন ভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
