রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোথাও যেন আর কোনো দুর্বৃত্ত অসামাজিক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন বলেও জানান তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনাতেও সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছিল বলে দাবি করেন তিনি।
এর আগে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোথাও যেন আর কোনো দুর্বৃত্ত অসামাজিক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন বলেও জানান তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনাতেও সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছিল বলে দাবি করেন তিনি।
এর আগে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে ফেলার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ঘটনাটিতে শাহ আলী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হামলার পর ডা. শফিকুর রহমান ঘটনাটিতে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যেও তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে ফেলার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ঘটনাটিতে শাহ আলী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হামলার পর ডা. শফিকুর রহমান ঘটনাটিতে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যেও তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
