নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গৃহীত হয়েছে। ৪৫ পৃষ্ঠার যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ব্রিকসকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
ব্রিকস সম্মেলনের মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা ও নয়াদিল্লি ঘোষণার বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
