লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর ফ্র্যাঞ্চাইজি পার্টনার হয়েছে। এই অংশীদারত্বের আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে অংশীদারত্ব চুক্তি সই হয়।
চুক্তিতে ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল শিলান শাহ-ডেভিস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার ও লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার আসিফ রহমাতুল্লাহ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।
