অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
সোমবার (২২ জুন) তারা নিজ নিজ পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেন। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।
একযোগে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি আইন অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
