সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাধন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
