সমীক্ষায় অংশ নেওয়া অনেক নারী জানিয়েছেন, দীর্ঘদিন সম্পর্ক, চাকরি ও সংসার সামলানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা নিজেদের চাহিদা সম্পর্কে আরও সচেতন হয়েছেন। ফলে সঙ্গীর সঙ্গে নিজেদের পছন্দ ও আকাঙ্ক্ষা নিয়ে খোলামেলা কথা বলার আত্মবিশ্বাসও বেড়েছে। একই সঙ্গে নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
যৌনতা বিশেষজ্ঞ ট্যামি নেলসন বলেন, তার পেশাগত অভিজ্ঞতায় দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর অনেক নারী নতুন করে নিজেদের আবিষ্কার করতে আগ্রহী হন। তবে দীর্ঘমেয়াদি সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই নয়, কিছুটা সময় পার হওয়ার পর এ আগ্রহ তৈরি হতে পারে।
তার ব্যাখ্যা অনুযায়ী, সম্পর্কের সমাপ্তির পর প্রথম দিকে মানসিকভাবে কঠিন সময় কাটে। পরে সেই পর্যায় পেরিয়ে গেলে কেউ কেউ নতুন করে ডেটিং ও যৌন সম্পর্কের দিকে আগ্রহী হয়ে ওঠেন। তখন নতুন কিছু অভিজ্ঞতা নেওয়ার আগ্রহও বাড়তে পারে।
তবে ট্যামি নেলসন স্পষ্ট করেছেন, প্রত্যেক নারীর ক্ষেত্রে ৪০ বছর বয়সেই এমন পরিবর্তন ঘটবে—এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যৌন আকাঙ্ক্ষা ব্যক্তিভেদে ভিন্ন এবং এর কোনো নির্দিষ্ট ‘মেয়াদ শেষ হওয়ার তারিখ’ নেই।
অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে যৌন আকাঙ্ক্ষার পরিবর্তন একক কোনো বয়স বা নির্দিষ্ট ধাঁচের মধ্যে সীমাবদ্ধ নয়—সমীক্ষা ও বিশেষজ্ঞের বক্তব্যে এমনটাই তুলে ধরা হয়েছে।
