চরের কৃষকের নতুন ঠিকানা বাঁধের ঢাল, বাড়ছে সবজি চাষ

চরের কৃষকের নতুন ঠিকানা বাঁধের ঢাল, বাড়ছে সবজি চাষ

জিয়াউলদের পাশেই রাঙামাটি গ্রামের আশরাফুল, মফিজুল ও সোহাগ প্রায় আধা কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা তৈরি করেছেন। তারা সবাই ক্ষুদ্র কৃষক। এই চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

স্থানীয়দের মতে, বাঁধের ঢালে সবজি চাষের বিস্তার কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য অব্যবহৃত বাঁধের ঢাল চাষাবাদের সুযোগ তৈরি করেছে।

সারডোব গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, গত বছর থেকেই বাঁধের ঢালে সবজি চাষ শুরু হয়েছে। এ বছর কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে লাউসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। তাদের সাফল্য দেখে অন্যরাও এ ধরনের চাষে আগ্রহী হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *