পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের আওতায় সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক পদে মোট ছয়জন এবং প্রভাষক পদে সাতজন নিয়োগ দেওয়া হবে।
সহকারী অধ্যাপক পদে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, কৃষিতত্ত্ব, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার, ওশানোগ্রাফি, উদ্ভিদ রোগতত্ত্ব এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগে একজন করে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে।
এই পদের বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
প্রভাষক পদে ম্যাথমেটিকস, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে এবং ওশানোগ্রাফি বিভাগে দুইজনসহ মোট সাতজন নিয়োগ দেওয়া হবে।
এই পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী-৮৬৬০ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬।
