T TIME NEWS (6)
  • July 28, 2026
  • Last Update July 27, 2026 8:23 pm
  • ঢাকা
এশিয়া

আন্দোলন হলেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর কেবল বিক্ষোভের কারণেই লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনার তদন্ত চেয়ে করা একাধিক আবেদনের শুনানিতে আদালত এ পর্যবেক্ষণ দেন। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ করার পূর্ণ অধিকার দিয়েছে। তাই কোনো […]

Read More
বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি, জারি হলো প্রজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত ভাতা ও অনুদান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ […]

Read More
আবহাওয়া

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৭ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা থেকে দুপুর […]

Read More
প্রবাস

এক বছর পর পুনরায় চালু হলো বিমানের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও জোরদার হবে। রোববার দিবাগত রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা–নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফিতা […]

Read More
আইন-আদালত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউটর জহিরুল আমিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দাখিল করেন। […]

Read More
ইরান আমেরিকা যুদ্ধ

হরমুজ প্রণালিতে ছয়টি জাহাজের গতিরোধ করল ইরান

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ঘটনাটি সোমবার (২৭ জুলাই) ভোরে ঘটে। আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোকে থামানোর পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। বাকি জাহাজগুলোকে ইরানের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুনরায় পারস্য উপসাগরের […]

Read More
অর্থনীতি

টানা চার বছর কনটেইনার পরিবহনে শীর্ষে এনসিটি, দ্রুত এগোচ্ছে সৌদির আরএসজিটি

চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনে টানা চতুর্থ অর্থবছরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে সবচেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে টার্মিনালটি। দ্বিতীয় স্থানে রয়েছে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), তৃতীয় চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং চতুর্থ অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) পরিচালিত আরএসজিটি চিটাগং। টার্মিনাল […]

Read More
রাজনীতি

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপি নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ, উঠছে নানা প্রশ্ন

সরকার ১১টি সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়োগ দিয়েছে। একসঙ্গে এতসংখ্যক রাজনীতিবিদকে সরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে বসানোর ঘটনা এর আগে দেখা যায়নি। এ সিদ্ধান্তকে ঘিরে প্রশাসন ও জনপ্রশাসন বিশেষজ্ঞদের মধ্যে যেমন আলোচনা তৈরি হয়েছে, তেমনি দলীয়করণ ও জবাবদিহি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের […]

Read More
বাংলাদেশ

‘ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল’—জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনের স্মৃতি শোনালেন রাব্বির বোন

জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বির লাশ কাঁধে নিয়ে মিছিল করার দৃশ্য দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার প্রায় দুই বছর পর সেই দিনের ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন রাব্বির বোন মিম আক্তার। ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি। […]

Read More
জেলা

তিন সপ্তাহ পর শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, হলে ফিরেছেন প্রায় ১ লাখ পরীক্ষার্থী

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ শুরু হয়। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষাকেন্দ্রে ফিরেছেন বোর্ডটির অধীন প্রায় এক লাখ পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী, সোমবার সকাল ১০টায় পৌরনীতি ও […]

Read More